Logo

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
রামগতি, লক্ষ্মীপুর
২৪ জুলাই, ২০২৬, ১৪:১৩
প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা আটক
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মো. তারেক হাসান (২১)-এর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর চর পোড়াগাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৈশাখী আক্তার শিমুর বাবা আব্দুল বাছেক নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত তারেক হাসান তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তিনি বিভিন্নভাবে তাকে উত্যক্ত করতে থাকেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্ত কৌশলে বাড়ির পাশের একটি মুরগির খামারে নিয়ে গিয়ে তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। একই সঙ্গে ঘটনার ভিডিও ধারণ করে বিষয়টি কাউকে জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী বৈশাখী আক্তার শিমু বলেন, বাড়ির পাশেই অভিযুক্তের মুরগির খামার থাকায় তিনি তাকে ‘মামা’ বলে সম্বোধন করতেন। অভিযুক্তের কাছে তাদের পরিবারের মোবাইল নম্বর ছিল এবং তিনি মাঝেমধ্যে ফোন করতেন। একপর্যায়ে প্রেমের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর একদিন তার বাবা কর্মস্থলে এবং মা পাশের বাড়িতে থাকার সুযোগে অভিযুক্ত বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে মুরগির খামারে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে বিষয়টি প্রকাশ করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।

পরিবারের দাবি, ভয় ও সামাজিক চাপের কারণে ভুক্তভোগী দীর্ঘদিন ঘটনাটি গোপন রেখেছিলেন। পরে ১৩ জুলাই ২০২৬ অভিযুক্তের মোবাইল ফোন থেকে ঘটনার ভিডিও এক আত্মীয়ের মোবাইলে পাঠানো হলে বিষয়টি পরিবারের নজরে আসে। এরপর তরুণী পুরো ঘটনা জানালে তার বাবা থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর বাবা আব্দুল বাছেক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে অভিযুক্তের পরিবারের দাবি, ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা বলেন, এ কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা ছেলেটির সঙ্গে মেয়েটির বিয়ে দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে রামগতি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরাজ মাহমুদ বলেন, অভিযুক্ত বর্তমানে তাদের দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি যদি কোনো সময় দলের সঙ্গে যুক্ত থেকেও থাকেন, তবুও অপরাধের দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না।

বিজ্ঞাপন

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিঠন দেওয়ান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD