Logo

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা, ৫৪ বছরের দর্জি গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
১০ জুলাই, ২০২৬, ২১:৫০
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা, ৫৪ বছরের দর্জি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারের (বালিকা) ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে। বর্তমানে ওই কিশোরীর গর্ভকাল ২৭ সপ্তাহ।

বিজ্ঞাপন

এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার একমাত্র আসামি মো. ওয়াহিদ শেখকে (৫৪) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। তিনি শিশু পরিবারের পাশে একটি দর্জির দোকানের মালিক।

মামলার এজাহার অনুসারে, কিশোরীটি শহরের টেপাখোলা এলাকায় একটি স্কুলে পড়াশোনা করত। গত ৫ জানুয়ারি বিকেলে স্কুলে যাওয়া-আসার পথে ওয়াহিদ শেখ তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে একাধিকবার এই ঘটনা ঘটে, যার ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শারীরিক সমস্যা দেখা দিলে ৬ জুলাই তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে ২৭ সপ্তাহের গর্ভবতী বলে নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও শিশু নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে ৬ জুলাই কোতোয়ালি থানায় মামলা করেন। ৮ জুলাই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর আবীর দাস, মেট্রন-কাম-নার্স মনি আক্তার, আয়া শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীন।

ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপসচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানান, আদালতের নির্দেশে কিশোরীকে নারী ও শিশু কিশোরী মহিলা হেফাজতিদের আবাসনকেন্দ্রে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD