আলোচিত শিশু ইরা মনিকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নাঈম ওরফে ইরা মনিকে ধর্ষণের চেষ্টা এবং গলা কেটে হত্যার বহুল আলোচিত মামলায় একমাত্র আসামি বাবু শেখের (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর ইরা মনির পরিবার সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা যায়, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় চকলেটের প্রলোভন ও ঘুরতে যাওয়ার কথা বলে ইরা মনিকে ডেকে নিয়ে যান বাবু শেখ। সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করা হয়।
গুরুতর আহত অবস্থায় শিশুটি জঙ্গল থেকে হেঁটে বের হয়ে স্থানীয় শ্রমিকদের কাছে আশ্রয় নেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ঘটনার সাড়ে চার মাসের মধ্যেই মামলার বিচারকাজ শেষ হয়। মাত্র ১০ কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।








