Logo

পাঁচ বছরের শিশু নিছামনিকে ধর্ষণের পর হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৯ জুলাই, ২০২৬, ১৫:২৭
পাঁচ বছরের শিশু নিছামনিকে ধর্ষণের পর হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক সুদিপ্তা সরকার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আরিফ, রাকিব ও সিয়াম।

এদিকে, এ মামলার অপ্রাপ্তবয়স্ক আরেক আসামি মারুফকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামে পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়।

পরদিন ১৫ জুন শিশুটির বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মাত্র নয় দিনের মধ্যে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে তিন আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের পর সন্তোষ প্রকাশ করেছে নিছামনির পরিবার। তারা দ্রুত এ রায় কার্যকরের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD