Logo

মুন্সিগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্সসহ ৩২ রাউন্ড গুলি উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
২৬ জুলাই, ২০২৬, ১৭:৪২
মুন্সিগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্সসহ ৩২ রাউন্ড গুলি উদ্ধার
ছবি প্রতিনিধি।

মুন্সিগঞ্জে মাদকবিরোধী অভিযানে এবার উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক উইন কোরেক্স। জেলার শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজাতীয়) এবং ৩২ রাউন্ড পিতলের কার্তুজ (গুলি) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে শ্রীনগর থানার দেউলভোগ দয়হাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দেউলভোগ দয়হাটা এলাকায় আমিনুল ইসলামের মালিকানাধীন একটি ভাড়া বাড়ির সামনে অভিযান চালায় ডিবি।

এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. তুষার শেখ (২৮)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজাতীয় মাদক) এবং ৩২ রাউন্ড পিতলের কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্রেপ্তার তুষার শেখ শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত শেখ করিম।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলিগুলোর উৎস এবং এগুলো কী উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তাও যাচাই-বাছাই চলছে।

এ ঘটনায় শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কয়েক দিন আগেই মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ স্কাফ সিরাপ উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD