Logo

তারেক রহমানের আসনে ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬ শতাংশ

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৩
তারেক রহমানের আসনে ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬ শতাংশ
ছবি: সংগৃহীত

বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দীর্ঘ সময় পর অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নারী ও নতুন ভোটারদের উপস্থিতি কেন্দ্রগুলোতে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

বগুড়া-৬ (সদর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জায়েদ ইবনে আবুল ফজল জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত এ আসনে ৫৬ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে। মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের একটি বড় অংশ ইতোমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। শীত ও কুয়াশা উপেক্ষা করে অনেক ভোটার ভোরেই কেন্দ্রে উপস্থিত হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারের সারি দীর্ঘ হতে দেখা যায়।

বিজ্ঞাপন

এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত ইসলামীর আবিদুর রহমান সোহেল। এছাড়া প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল ওয়াকি (তারা), আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা) ও দিলরুবা নূরী (মই)।

সুষ্ঠু ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে সদর আসনের ১৫০টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে সক্রিয় আছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে পুলিশের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দিচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD