Logo

১৭ বছর পর নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাবর!

profile picture
উপজেলা প্রতিনিধি
মদন, নেত্রকোণা
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪০
১৭ বছর পর নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাবর!
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজ ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফুজ্জামান বাবর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি উপজেলার কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুৎফুজ্জামান বাবর বলেন, “দীর্ঘদিন পর আমি ও আমার সন্তানরা একসঙ্গে এখানে এসে ভোট দিতে পেরেছি। এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। ভোটগ্রহণ খুব সুন্দরভাবে হচ্ছে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

বিজ্ঞাপন

তবে একই সঙ্গে তিনি নির্বাচনে ভোটের ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে আশঙ্কার কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরি) আসনে লুৎফুজ্জামান বাবর ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোখলেস রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেবি/আরএক্স/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD