Logo

কুমিল্লায় ৩৮টি ব্যালট বাতিল ঘোষণা, আটক ৩

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫১
কুমিল্লায় ৩৮টি ব্যালট বাতিল ঘোষণা, আটক ৩
ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় ব্যালট পেপার ছিনতাই করে একটি প্রতীকে সিল মেরে রাখার ঘটনায় ৩৮টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ভোটকেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে তারা সিল মারা কোনো ব্যালট বাক্সে ঢোকাতে পারেনি। কর্তব্যরত কর্মকর্তাদের বাধায় তারা ব্যর্থ হয়। পরে একটি প্রতীকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয়, যা বাতিল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ কারণে বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বিষয়টি নিশ্চিত করে জানান, সিল মারা ব্যালটগুলো নষ্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD