Logo

মির্জাপুরে নির্বাচনী বিধিমালা লঙ্ঘনে তিনজনকে ১৩ হাজার টাকা জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০০
মির্জাপুরে নির্বাচনী বিধিমালা লঙ্ঘনে তিনজনকে ১৩ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে টাঙ্গাইল-৭ আসনের মির্জাপুর উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা–২০২৫ এর ৮(খ) ও ২৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে গোড়াই ইউনিয়নের কলিমাজানী গ্রামের আক্কাছ আলীর ছেলে জয়নাল (৪০)–কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।

অপরদিকে একই অপরাধে গোড়াই মঈন নগর গ্রামের ইমরান মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তার জন্য ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাচনী দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীনা রহমান।

বিজ্ঞাপন

এছাড়া গোড়াই বামন টেকি গ্রামের আরিফ হোসেনকে একই ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকেও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD