Logo

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৮
নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি। নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং জাল ভোটের অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

অধ্যাপক রেজাউল করিম দাবি করেন, তার এজেন্টদের একাধিক কেন্দ্র থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে প্রশাসনের নিষ্ক্রিয়তার কথাও তুলে ধরেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে অনিয়মে জড়িত থাকার অভিযোগ আনেন। একই সঙ্গে বর্তমান নির্বাচন বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের দাবি জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD