Logo

সিরাজগঞ্জে ভোট দিতে এসে সন্তান প্রসব করলেন প্রসূতি মা

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫৩
সিরাজগঞ্জে ভোট দিতে এসে সন্তান প্রসব করলেন প্রসূতি মা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে এসে এক প্রসূতি মা কন্যাসন্তান প্রসব করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বেংনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন সকালে ভোট দিতে ওই কেন্দ্রে যান। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে সেখানেই তিনি একটি কন্যাসন্তান জন্ম দেন।

বিজ্ঞাপন

পরে উপস্থিত লোকজন ও স্বজনরা দ্রুত প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ভোটের দিনে ভোটকেন্দ্রে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD