আত্মসমর্পণ করে জামিন পেলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন এবং জামিন পেয়েছেন। সোমবার দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হলে বিচারক এসএম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী সरोয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।
আজ আদালতে আত্মসমর্পণ করার পর তালুকদার মোহাম্মদ ইউনুস জামিন পান। জামিন প্রাপ্তির পর তিনি কোনো সাক্ষাৎকার না দিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত আদালত ত্যাগ করেন।








