Logo

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাজার তদারকিতে এমপি মুফতি আমির হামজা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৩
ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাজার তদারকিতে এমপি মুফতি আমির হামজা
ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে অংশ নিয়ে বাজার মনিটরিং করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি কুষ্টিয়া শহরের পৌর বাজারে অভিযানে নামেন। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান।

অভিযানকালে কলার আড়ত, মুরগির দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখা হয়। একটি মুরগির দোকানে দেশি মুরগি প্রতি কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করে।

বিজ্ঞাপন

এ সময় মুফতি আমির হামজা ব্যবসায়ীদের রমজান মাসে বাজার স্থিতিশীল রাখা ও অতিরিক্ত মুনাফা না করার আহ্বান জানান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD