Logo

চট্টগ্রামে ছাইয়ের স্তূপ থেকে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৫
চট্টগ্রামে ছাইয়ের স্তূপ থেকে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে ছাইয়ের স্তূপ থেকে উদ্ধার হওয়া নবজাতক শেষ পর্যন্ত বাঁচানো গেল না। রোববার রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে শিশুটি মৃত্যুবরণ করে।

বিজ্ঞাপন

ঘটনার আগে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল ৩টার দিকে লুঙ্গি পরা এক যুবক ও দুই নারী শিশুটিকে প্যাকেটে মোড়ে হাসপাতালের পাশের ছাইয়ের স্তূপে রেখে দ্রুত চলে যান। কিছুক্ষণ পর নবজাতকের কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করেন।

চিকিৎসকেরা জানান, দীর্ঘ সময় খোলা জায়গায় পড়ে থাকায় শিশুটির শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছিল। প্রথমে তাকে উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে চেষ্টা করা হলেও, কম ওজন এবং নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়ায় শিশুটি বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাত ৩টার দিকে শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির উপস্থিতিতে সোমবার সকাল ৭টার দিকে শিশুটিকে বরলিয়া ইউনিয়নের পূর্ব পেরালা গ্রামে দাফন করা হয়। গাউছিয়া কমিটির সদস্যরা দাফনের কাজ সম্পন্ন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD