Logo

তাড়াইলে আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

profile picture
উপজেলা প্রতিনিধি
তাড়াইল, কিশোরগঞ্জ
১ মার্চ, ২০২৬, ১২:৩৮
তাড়াইলে আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের চারটি গরু, পাঁচটি ঘর এবং ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুইটি পরিবারের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে উপজেলার ধলা ইউনিয়নের ধলা বাঘপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক হবি মিয়া প্রতিদিনের মতো সন্ধ্যায় গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য আগুনের ধোঁয়া দেন। ধারণা করা হচ্ছে, সেই ধোঁয়া থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা প্রথমে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন। তবে গরুগুলো বাঁধা থাকায় বের করা সম্ভব হয়নি। আশপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিজ্ঞাপন

আগুনে হবি মিয়ার গোয়ালঘরসহ চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি প্রতিবেশী ফজলুর রহমানের একটি ঘরও আগুনে ভস্মীভূত হয়। চারটি গরু আগুনে মারা যায়। এছাড়া প্রায় ৮০ মণ ধান, ১৫ মণ চাল ও আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত কৃষক হবি মিয়া ও ফজলুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা একেবারে সর্বস্বান্ত। আজ কী খাবো, কী পরবো—কিছুই নেই।”

তাড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতিকুল আলম বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরে ধোঁয়া দেওয়ার সময় থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD