Logo

জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত ১, জামায়াতের ২৪ ঘণ্টার আলটিমেটাম

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১ মার্চ, ২০২৬, ১২:৪৮
জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত ১, জামায়াতের ২৪ ঘণ্টার আলটিমেটাম
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কর্মীদের মধ্যে সংঘর্ষে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

রবিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে জীবননগর জামায়াত কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা নিহত হাফিজুর রহমানের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশ থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিক্ষোভ চলাকালে কিছু কর্মী সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে প্রায় ১০ মিনিট শহরের যান চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন

উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন।

নিহত হাফিজুর রহমানের জানাজা রোববার বিকেল ৩টায় জীবননগরের সুটিয়া গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD