Logo

ধুনটে মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা, বড় ধরনের ক্ষতি এড়ানো গেল

profile picture
উপজেলা প্রতিনিধি
ধুনট, বগুড়া
৯ মার্চ, ২০২৬, ১৩:৩০
ধুনটে মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা, বড় ধরনের ক্ষতি এড়ানো গেল
ছবি: প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের দাসপাড়া এলাকার বারোয়ারী লক্ষীমন্দিরে রবিবার (৮ মার্চ) গভীর রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে। তারা মন্দিরের টিনশেড ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন।

বিজ্ঞাপন

মন্দির কমিটির সভাপতি শ্রী গোপাল কুমার দাস জানান, মন্দিরটি পাকা সড়কের পাশে হলেও চারপাশে বসতবাড়ি রয়েছে। গভীর রাতে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত নেভায়। আগুন লাগানোর জন্য ব্যবহৃত লাঠির সাথে কাপড় মোড়া অবস্থায় পেট্রোল পাওয়া গেছে। দ্রুত আগুন নেভানোর কারণে মন্দিরে বড় ধরনের ক্ষতি হয়নি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জানান, এলাকায় মাদকের বিস্তার বেড়েছে। সন্ধ্যা থেকে অচেনা মানুষদের উপস্থিতি বাড়ছে, যারা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মাদক ব্যবসা করছে। মন্দিরটি মাদককারবারিদের জন্য ঠিকানা হিসেবে ব্যবহৃত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD