শরণখোলায় সি আই এস এর উদ্যোগে জরুরি চিকিৎসা প্রতিক্রিয়া নেটওয়ার্ক ড্রিল

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)-এর উদ্যোগে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় দুই দিনব্যাপী জরুরি চিকিৎসা প্রতিক্রিয়া নেটওয়ার্ক ড্রিল অনুষ্ঠিত হয়েছে। ড্রিলের আয়োজন দক্ষিণ রাজাপুর দাখিল মাদ্রাসার হলরুমে করা হয়।
বিজ্ঞাপন
উক্ত ড্রিল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক, সহকারী শিক্ষক, দক্ষিণ রাজাপুর দাখিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের মোঃ আসলাম হোসেন। সভাপতিত্ব করেন সিআইএস প্রকল্প কর্মকর্তা মোঃ গোলাম রসুল। সিআইএস-এর অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
ড্রিল প্রোগ্রামের সময় স্থানীয় স্বাস্থ্যকর্মীদের হাতে কলমে জরুরি চিকিৎসা প্রতিক্রিয়া এবং প্রাথমিক চিকিৎসা প্রদান প্রশিক্ষণ প্রদান করা হয়। স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রেজাউল হক রিয়ান আহত বা অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পদ্ধতি, অজ্ঞান ব্যক্তিকে সজ্ঞানে ফেরানো এবং সিপিআর কৌশল প্রদর্শন করেন। এছাড়াও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য, পুষ্টি ও হাইজিন বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীরা এই ধরনের কার্যক্রমকে উৎসাহ প্রদান করেন এবং সিআইএসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে মোঃ গোলাম রসুল সমাপনী আলোচনার মাধ্যমে ড্রিল প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।








