Logo

কালবৈশাখীর তাণ্ডবে দীঘিনালায় কৃষকের স্বপ্ন তছনছ

profile picture
উপজেলা প্রতিনিধি
খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি
২৯ এপ্রিল, ২০২৬, ১৫:৫৪
কালবৈশাখীর তাণ্ডবে দীঘিনালায় কৃষকের স্বপ্ন তছনছ
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কালবৈশাখী ঝড় ও টানা অতিবৃষ্টিতে কৃষকদের স্বপ্ন এক নিমিষেই ভেঙে পড়েছে। মাঠের পর মাঠ পাকা ও কাটা ধান পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার নিচু জমি প্লাবিত হয়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষকরা, যারা শেষ সময়ে ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন।

কৃষকদের অভিযোগ, মৌসুমের একেবারে শেষ মুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগ তাদের দিশেহারা করে দিয়েছে। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করলেও ফসল ঘরে তোলার আগেই তা নষ্ট হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষক মকবুল হোসেন বলেন, সারা বছর কষ্ট করে যে ফসল ফলাই, এবার এক ঝড়েই সব শেষ হয়ে গেল।

ক্ষতিগ্রস্ত কৃষকদের আশঙ্কা, দ্রুত সরকারি সহায়তা না পেলে এই ক্ষতি কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। তারা জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ ও কৃষি পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

শাহাদাত হোসেন বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD