লালমনিরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

“আর নয় শব্দদূষণ, চাই স্বাস্থ্যকর জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে লালমনিরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাসেল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম।
বিজ্ঞাপন
সভায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়।
র্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস সদস্য, সমাজকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।








