বিএনপি নেতার ব্যবসায়ী অফিসে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু'র দক্ষিণ রেলগেট সংলগ্ন ব্যবসায়ী অফিসে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
শফিকুল ইসলাম ডাবলু বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫–৩০ জনকে আসামী করে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলা নং-০৬, তারিখ ৮/৩/২৬। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে পুলিশ ঘটনা তদন্ত ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গত শনিবার দিবাগত রাতে ৪–৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে অফিস লক্ষ্য করে ৬–৭ রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পাশের চায়ের দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এছাড়া অফিস সংলগ্ন অন্য একটি দোকানের কয়েকটি অ্যাকুরিয়াম ভেঙে যায়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিজ্ঞাপন
ঘটনার পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ভেড়ামারা থানার পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।








