Logo

বাউফলে গভীর রাতে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি

profile picture
উপজেলা প্রতিনিধি
বাউফল, পটুয়াখালী
৯ মার্চ, ২০২৬, ১২:৫৪
বাউফলে গভীর রাতে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মো. বজলু শরীফ (৬৫) জানান, দীর্ঘদিন কষ্ট করে কৃষিকাজের পাশাপাশি গরু লালন-পালন করছিলেন তিনি। গভীর রাতে দুর্বৃত্তরা তার গোয়ালঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে তিনি দিশেহারা হয়ে পড়েন।

বিজ্ঞাপন

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কষ্ট করে খেয়ে না খেয়ে গরুগুলো পালন করেছি। সব গরু চুরি হয়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি।”

স্থানীয় বাসিন্দা মিরাজ জানান, প্রতিদিনের মতো রাতের দিকে তিনি ছাগলছানাকে দুধ খাওয়াতে ঘুম থেকে উঠেছিলেন। তখন রাত আনুমানিক সাড়ে ১২টা। এ সময় একটি পিকআপ গাড়ির শব্দ শুনতে পান। গাড়িটি তাদের বাড়ির পাশ দিয়ে শরীফ বাড়ির সামনে গিয়ে থেমেছিল। তবে তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি। সকালে জানতে পারেন বজলু শরীফের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পাতিলাপাড়া গ্রামে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। ঘর চুরি, হাঁস-মুরগি, গরু-ছাগল চুরিসহ নানা অপরাধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চোরকে শনাক্ত বা আটক করা যায়নি বলে দাবি তাদের।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাউফল থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD