Logo

ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যান গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
৯ মার্চ, ২০২৬, ১২:১১
ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যান গ্রেফতার
ফাইল ছবি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চাঁদাবাজির অভিযোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান মো. আকতার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আকতার হোসেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান।

বিজ্ঞাপন

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদ একটি বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ির নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই আকতার হোসেন তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

রোববার দুপুরে আকতার হোসেন নির্মাণাধীন বাড়িতে গিয়ে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং এক কোটি টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় বাড়ি নির্মাণ প্রকল্পের প্রকৌশলী রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে আকতার হোসেনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের নির্মাণাধীন বাড়িতে গিয়ে আকতার হোসেন কাজের বাধা দেন এবং এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে প্রকল্পের প্রকৌশলী রাজিব খান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD