Logo

রাজশাহীতে অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঘা, রাজশাহী
৯ মার্চ, ২০২৬, ১১:৩৭
রাজশাহীতে অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল প্রায় ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে রয়েছেন লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজিচালক শরিফুল ইসলাম (৪৫), একই উপজেলার বধুপাড়া গ্রামের বাসিন্দা বিধান দাস (৫৫) এবং আন্দি গ্রামের রকেনা বেগম (৯০)।

আহত শাহাজান আলী (৩৫) ও সীমা বেগমকে (৫০) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও ভটভটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD