সন্ত্রাসমুক্ত করতে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান চলবে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন এক যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) সকালে পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, পুলিশের নেতৃত্বে র্যাব, বিজিবি, এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর প্রায় তিন হাজার সদস্য মাঠে নেমেছে। অভিযানের সময় বিভিন্ন বাহিনীর উচ্চপর্যায়ের অফিসাররা সরাসরি অংশ নিচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান চলবে।
পুলিশ সূত্রে জানা গেছে, যৌথ বাহিনী জঙ্গল সলিমপুরে ক্যাম্প স্থাপন করবে, যেখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। অপরাধীদের কোনো আশ্রয় না থাকার জন্য সব ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে এলাকা ঘিরে অভিযান চালাচ্ছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীও প্রস্তুত রাখা হয়েছে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে সম্পূর্ণ নিরাপদ করতে এবং অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দিতে এই সমন্বিত অভিযান নেওয়া হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।








