ঈদের আনন্দ ভাগাভাগি, বৃদ্ধাশ্রমে উপহার পাঠালেন ডিসি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধাশ্রমে পবিত্র ঈদুল ফিতরের দিনে উপহার সামগ্রী পাঠিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসাদুজ্জামান বৃদ্ধাশ্রমে গিয়ে এসব উপহার বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা মুকুল ইসলাম এবং বৃদ্ধাশ্রমের পরিচালক সাজিউর রহমান সাজু উপস্থিত ছিলেন।
ঈদের দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও মিষ্টি পৌঁছে দেওয়া হলে সেখানে থাকা প্রবীণ নারী-পুরুষদের মাঝে আনন্দের পরিবেশ তৈরি হয়।
বিজ্ঞাপন
বৃদ্ধাশ্রমের বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, ঈদের দিনে খাবার পেয়ে তারা খুশি হয়েছেন। একই অনুভূতি প্রকাশ করে আরেক বাসিন্দা হাসনা বেগম জানান, ঈদের দিন নতুন কাপড় ও খাবার পেয়ে তারা আনন্দিত।
বৃদ্ধাশ্রমের পরিচালক সাজিউর রহমান সাজু বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার পেয়ে বাসিন্দারা খুবই খুশি হয়েছেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হয়েছে। প্রবীণদের ভালো রাখা ও তাদের পাশে থাকা সবসময় অগ্রাধিকার।








