Logo

কুমিল্লার বাস-ট্রেন দুর্ঘটনায় দুই গেটম্যান বরখাস্ত

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২২ মার্চ, ২০২৬, ১১:০২
কুমিল্লার বাস-ট্রেন দুর্ঘটনায় দুই গেটম্যান বরখাস্ত
ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) সকালে হেলাল উদ্দিন ও মেহেদী হাসানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যানদের অবহেলার অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে একই এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু রয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল—দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোট ১২ সদস্যের এই কমিটিগুলোকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD