Logo

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
২২ মার্চ, ২০২৬, ১১:৫৫
ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫
ছবি: সংগৃহীত

ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, সড়কের একটি লেনে সংস্কার কাজ চলায় ওই সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

এ ঘটনার পর বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে সড়কে যানজট তৈরি হয়। কিছুক্ষণ পর দ্রুতগতিতে আসা দোয়েল পরিবহনের আরেকটি বাস ওই জটলার মধ্যে ঢুকে পড়ে। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD