Logo

ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৩ মার্চ, ২০২৬, ১২:১০
ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়িতে ঢুকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি।

পরিবারের সদস্যদের ভাষ্য, চারজন সশস্ত্র ব্যক্তি বাড়িতে ঢুকে হঠাৎ গুলি ছোড়া শুরু করে। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আছিয়া বেগমের দুই পায়েও গুলি লাগে।

বিজ্ঞাপন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দীন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD