Logo

কোম্পানীগঞ্জে পারিবারিক কলহে বিষপানে যুবকের আত্মহত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী
২৩ মার্চ, ২০২৬, ১৪:১৭
কোম্পানীগঞ্জে পারিবারিক কলহে বিষপানে যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে আব্দুল কাদের রাজু (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত রাজু উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আটঘরিয়া মরিচ ব্যাপারী বাড়ির বাসিন্দা এবং জেবল হকের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত প্রায় ৯টার দিকে পারিবারিক কলহের কারণে রাজু বিষ পান করেন। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে প্রেরণ করেন। পরে সেখান থেকেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বিজ্ঞাপন

তবে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা শহরে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD