Logo

অফিস সময়ে অনুপস্থিত এলএসডি কর্মকর্তা, ‘মিটিং’ নিয়ে ধোঁয়াশা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৪ মার্চ, ২০২৬, ১২:৫৪
অফিস সময়ে অনুপস্থিত এলএসডি কর্মকর্তা, ‘মিটিং’ নিয়ে ধোঁয়াশা
ফাইল ছবি।

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা খাদ্য অফিসে গিয়ে ভারপ্রাপ্ত এলএসডি কর্মকর্তা আব্দুল আলীমকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে অফিসে গিয়ে তাকে অনুপস্থিত দেখা যায়। এ সময় তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে অফিসে দায়িত্বরত এক কর্মচারীর মাধ্যমে জানানো হয়, তিনি চুয়াডাঙ্গা জেলা খাদ্য অফিসে একটি মিটিংয়ে রয়েছেন।

তবে এ বিষয়ে জীবননগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ বলেন, আমার জানা মতে আজ চুয়াডাঙ্গায় কোনো মিটিং নেই।

বিজ্ঞাপন

এদিকে চুয়াডাঙ্গা জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা হাসান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ কোনো মিটিং নেই। তবে কিছুক্ষণ আগে জীবননগর উপজেলা থেকে ভারপ্রাপ্ত এল এস ডি আমাকে ফোন দিয়ে দেখা করার কথা বলেছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার অনুপস্থিতি ও ‘মিটিং’ সংক্রান্ত তথ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD