Logo

পদ্মায় যাত্রীবাহী বাসডুবি: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
২৬ মার্চ, ২০২৬, ২৪:০১
পদ্মায় যাত্রীবাহী বাসডুবি: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

কমিটিতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে-কে আহ্বায়ক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক।

কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, দুর্ঘটনায় এখনো ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে পদ্মা নদীর তীরে স্বজনরা অপেক্ষা করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায় নির্ধারণে এই তদন্ত কমিটি কাজ করবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD