Logo

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাত থেকে ১ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
কয়রা, খুলনা
৩১ মার্চ, ২০২৬, ১৬:০৬
সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাত থেকে ১ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড
ছবি: প্রতিনিধি

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনী-এর কাছ থেকে ১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাতরা খুলনার কয়রা থানার সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। বিষয়টি তথ্য পাওয়ার পর কোস্ট গার্ড স্টেশন কয়রা মধ্যরাত ২টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তারা জিম্মি থাকা জেলেকে রেখে বনের ভেতরে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলেটির নাম মজিবর গাজী (৫০), তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD