জীবননগরে ডিবির অভিযানে বিপুল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে জীবননগরের হাসাদহ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় দ্রব্য ফেয়ারডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে জীবননগর উপজেলার হাসাদহ বাজার এলাকায় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট ডিউটি পরিচালনা করে।
এ সময় একটি ‘এলিয়েন’ প্রাইভেটকার সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে গাড়ির চালক পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন— আরিফ হোসেন (৩৬) ও জনি (৪০)। তাদের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া এলাকায়।
পরে তাদের হেফাজত থেকে মোট ৫৭৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার এবং ৪টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সুলাইমান শেখ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তারা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।








