Logo

হাতিয়ায় চোরাই ডিজেলসহ দুই যুবক গ্রেফতার, উদ্ধার ১,৩৩০ লিটার

profile picture
উপজেলা প্রতিনিধি
হাতিয়া, নোয়াখালী
২ এপ্রিল, ২০২৬, ১৪:৩৯
হাতিয়ায় চোরাই ডিজেলসহ দুই যুবক গ্রেফতার, উদ্ধার ১,৩৩০ লিটার
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ায় পৃথক অভিযানে চোরাই ডিজেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মোট ১ হাজার ৩৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১ হাজার ৩৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন—হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২২) এবং একই এলাকার ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মো. জাফর (৩৫)।

পুলিশের ভাষ্যমতে, তেলের অবৈধ মজুত রোধে হাতিয়া পৌরসভার বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়া স’মিলের উত্তর পাশে একটি ঘর থেকে ৪ ড্রাম (৭৬০ লিটার) ডিজেল উদ্ধার করা হয়। পরে এমপির পোল এলাকা থেকে আরও ৩ ড্রাম (৫৭০ লিটার) ডিজেল জব্দ করা হয়। অভিযানের সময় চোরাই ডিজেল মজুতের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং চোরাই তেল ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD