Logo

নারী সেজে পাম্পে তেল নিতে গিয়ে ধরা পড়ল যুবক

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
২ এপ্রিল, ২০২৬, ১৪:৩০
নারী সেজে পাম্পে তেল নিতে গিয়ে ধরা পড়ল যুবক
ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় এক যুবক বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ধরা পড়েছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও মন্তব্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনা ঘটে বুধবার (১ মার্চ) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মামুন ফিলিং স্টেশনে। তবে এখনও ওই যুবকের পরিচয় জানা যায়নি।

মেসার্স মামুন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী অভি জানান, ওই রাতে পাম্পে গ্রাহকদের ভিড় ছিল প্রচুর। লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যানবাহন চালকদের। এমন পরিস্থিতিতে তেল বিক্রি ও পরিস্থিতি সামাল দিতে স্টেশনের কর্মীদের জন্য বেশ চাপের পরিবেশ তৈরি হয়। হঠাৎ করে বোরকা পরিহিত এক যুবক তেল নিতে আসেন, যা প্রথমেই নজরে আসে সাধারণ মানুষের। পরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ার আশঙ্কায় ওই যুবককে দ্রুত স্টেশন থেকে সরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভি আরও বলেন, তেল সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। হয়ত নারীদের আগে তেল পাওয়া যায়, সেই কারণে যুবক এই অভিনব কৌশল অবলম্বন করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD