সিলেট বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট, প্রতিবাদে সড়ক অবরোধ

সিলেট বিভাগজুড়ে পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন মালিকদের ডাকা ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।
বিজ্ঞাপন
মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে জানান, বুধবার রাত থেকেই জেলার সব পেট্রোল পাম্প ও গ্যাস ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। এতে জ্বালানি সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে যানবাহন চলাচল।
বিভিন্ন পাম্পে তালা ঝুলতে দেখা গেছে, কোথাও তেল বা গ্যাস সরবরাহ নেই। হঠাৎ এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। অনেকেই প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
বিজ্ঞাপন
এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-মৌলভীবাজার সড়কের মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরে প্রশাসনের মধ্যস্থতায় বিকেল ৩টার মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।








