Logo

সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে আবারও মামলা

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২ এপ্রিল, ২০২৬, ১৫:২১
সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে আবারও মামলা
ফাইল ছবি।

সিরাজগঞ্জ-এ কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ গ্রহণ করে তার বিরুদ্ধে সমন জারি করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুঁইয়া এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ায় এ মানহানির মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার বাদী অতিরিক্ত পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল জানান, টুকুর মতো একজন কৃতী ব্যক্তিকে এ ধরনের মন্তব্য করায় তারা ক্ষুব্ধ হয়েছেন। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় কোনো অর্থমূল্যের দাবি উল্লেখ করা হয়নি।

বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর আদালত শুনানি শেষে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। শুনানির তারিখ পরে জানানো হবে।

বিজ্ঞাপন

এর আগে গত সোমবার (৩০ মার্চ) একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা দায়ের করেন। ওই মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD