Logo

দেশে ফের ভূমিকম্প অনুভূত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৭:৩১
দেশে ফের ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪.৯ মাত্রার এই ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত শিলচর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল এর কেন্দ্রস্থল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পটি বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে। আসামের বিভিন্ন স্থানেও কম্পন টের পাওয়া গেছে। হঠাৎ কম্পনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এটি চলতি বছরে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে অনুভূত হওয়া একাধিক ভূমিকম্পের মধ্যে সাম্প্রতিকতম ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয়, তাই ছোট-বড় ভূমিকম্প অনুভূত হওয়া অস্বাভাবিক নয়।

বিজ্ঞাপন

ভূমিকম্পের পর কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD