Logo

সরকারি সড়ক নিয়ে দ্বন্দ্ব, শেরপুরে মুখোমুখি দুই পক্ষ

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
৮ এপ্রিল, ২০২৬, ২২:১৩
সরকারি সড়ক নিয়ে দ্বন্দ্ব, শেরপুরে মুখোমুখি দুই পক্ষ
ছবি: সংগৃহীত

সরকারি সড়ক নির্মাণকে কেন্দ্র করে বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের মাগুরাতাইড় খোকসাগাড়ী এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এক পক্ষের দাবি, ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে জোর করে সড়ক নির্মাণের চেষ্টা চলছে। অন্য পক্ষ বলছে, সড়কটি সরকারি জায়গাতেই হচ্ছে।

বিজ্ঞাপন

অভিযোগকারী মো. আব্দুল হান্নান (৫২) জানান, তিনি দীর্ঘদিন ধরে মৌজা ঘোড়দৌড়ের খতিয়ান নম্বর ২৫৩ ও ৮৩১-এর অন্তর্ভুক্ত প্রায় ৪৬ ও ২৫ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি পাশের জমির মালিক মো. আব্দুল লতিফ (৬৫) ও তাঁর পরিবারের সদস্যরা জমি নিয়ে বিরোধের জেরে তাঁর সম্পত্তি দখলের চেষ্টা করছেন।

তিনি বলেন, বিবাদীরা এর আগে তাঁর জমির উত্তর পাশে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করেছেন। এখন নতুন করে সড়ক নির্মাণের সময় নিজেদের দখলকৃত অংশ ছেড়ে না দিয়ে তাঁর জমির ওপর দিয়ে রাস্তা নিতে চাপ দিচ্ছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শেরপুর থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মো. আব্দুল হান্নান। তিনি তাঁর জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে খামারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন বলেন, সরকারি এ সড়কটি কারও ব্যক্তিমালিকানাধীন জমির ওপর নয়, সরকারের জায়গাতেই নির্মাণ করা হচ্ছে। সড়ক নির্মাণে কোনো স্থাপনা বাধা হলে তা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD