Logo

কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুতের দায়ে এক লাখ টাকা জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৮ এপ্রিল, ২০২৬, ১৮:৩২
কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুতের দায়ে এক লাখ টাকা জরিমানা
ছবি প্রতিনিধি।

কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় সয়াবিন তেলের অবৈধ মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার মনিটরিং টিমের যৌথ অভিযানে ‘বাবলু পাল স্টোর’-এর গুদাম ঘর থেকে ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, খোলাবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এসব তেল মজুত রাখা হয়েছিল।

আজ অভিযানের সময় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান বরেন, আইনে ৩০ দিনের বেশি তেল মজুত রাখা নিষিদ্ধ হলেও প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে তেল মজুত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে বাজারে ভোজ্য তেলের প্রকৃত কোনো সংকট নেই, অতিরিক্ত মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী মজুত করছে। এ ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুম আলীসহ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD