Logo

নেত্রকোণায় দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ২০

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২২ এপ্রিল, ২০২৬, ১৪:৪৫
নেত্রকোণায় দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ২০
ছবি: সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সোমা আক্তার ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। তার দেড় বছরের একটি শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের নুর ইসলাম ও প্রতিবেশী শাহীন মিয়ার সঙ্গে বাবুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকালে শাহীন ও বাবুল তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে গেলে নুর ইসলামের লোকজন বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে সাতজনের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

গুরুতর আহত অবস্থায় নুর ইসলাম পক্ষের সোমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD