Logo

শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ
২৪ এপ্রিল, ২০২৬, ১৮:১২
শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রতীকী ছবি।

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে শনিবার (২৫ এপ্রিল) সুনামগঞ্জের দিরাই উপজেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি একই দিনে সিলেট নগরের বিভিন্ন এলাকাতেও নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য দিরাই উপজেলার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

অপরদিকে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ এবং লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে সিলেট নগরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকাগুলোয় শনিবার (২৫ এপ্রিল) সকালে বিদ্যুৎ থাকবে না। পূর্ব ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

একই সময় বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল এলাকা, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি এবং আশপাশের এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD