সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মত বিনিময় সভা অনুষ্ঠিত

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগী কৃষক-কৃষণীদের সাথে মত বিনিময় সভা এবং প্রকল্পের মাধ্যমে বাস্তাবায়িত বিভিন্ন কৃষি প্রদর্শনী প্লট পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) সিলেটের গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার প্রকল্পের উপকারভোগী কৃষক-কৃষণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ অধিশাখার যুগ্মসচিব শাহীন আখতার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৫ অধিশাখার উপ-সচিব আফছানা বিলকিস, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রকিব উদ্দিন।
বিজ্ঞাপন
এ সময় সিলেটের গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের উপজেলা কৃষি অফিসারগণ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও সংশ্লিষ্ঠ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।








