Logo

বিএনপি নেতার সঙ্গে মারামারি, সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল, ২০২৬, ১৭:৪৫
বিএনপি নেতার সঙ্গে মারামারি, সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে কলেজটি পরিদর্শন শেষে আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

এর আগে গত বৃহস্পতিবার ওই শিক্ষিকার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নজরে আসার পরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তদন্ত শুরু করে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD