গাইবান্ধায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন এবং একটি গরুও মারা গেছে। রোববার বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন—ফুয়াদ (১৪), রাফি (১২) ও মিজানুর (২০)। তাদের মধ্যে রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আহতদের মধ্যে শামীম (১৮) একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় কয়েকজন বাড়ির পাশের রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সঙ্গে কাছাকাছি থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে পৃথক ঘটনায় ফুলছড়ি উপজেলার ফজলপুর ইউনিয়নের বুলবুলির চরে আলী আকবর নামে এক কৃষক গরু চরাতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল জানান, আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে, একটি গরুও মারা গেছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।








