Logo

জীবননগরে পুষ্টি সপ্তাহে মাদ্রাসায় পুষ্টিকর খাবার বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৭ এপ্রিল, ২০২৬, ১৭:১১
জীবননগরে পুষ্টি সপ্তাহে মাদ্রাসায় পুষ্টিকর খাবার বিতরণ
ছবি প্রতিনিধি।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জীবননগর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতিবছর ২৩ থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। এর অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে পুষ্টির গুরুত্ব সম্পর্কে অবহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সব বয়সের মানুষের জন্য পুষ্টিকর খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টি বৈষম্য দূর করতে পারলে একটি সুস্থ ও মেধাবী জাতি গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে এবং তাদের পুষ্টি জ্ঞান বৃদ্ধিতে সচেতন করা হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, এমওসিএস ডা. সাজিদ হাসান, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা নুর আলম, জীবননগর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ লিয়াকত আলী।

এর আগে সিভিল সার্জন জীবননগর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD