নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন নামে বেদে সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) ভোরের দিকে সরকারি কলেজ মাঠসংলগ্ন আত্রাই নদীর তীরের বেদে পল্লীতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
স্থানীয়রা জানায়, উপজেলার আত্রাই নদীর তীরে বেদে সম্প্রদায়ের ২৫ থেকে ৩০টি পরিবার পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে ভোরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন তিন মাসের অন্তঃসত্ত্বা ওই নারী।
বিজ্ঞাপন
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: ধামরাইয়ে ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের সার্বিক সহযোগিতার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।’
বিজ্ঞাপন








