Logo

জীবননগর ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, ইয়াবা-গাঁজা বন্ধের দাবি

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৭ এপ্রিল, ২০২৬, ১৮:৪৪
জীবননগর ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, ইয়াবা-গাঁজা বন্ধের দাবি
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধান্যখোলা মালোপাড়া এলাকায় মাদকদ্রব্যের অবাধ বাণিজ্য ও সেবনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে এলাকাজুড়ে মাদকবিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি—পুতুল, হালিমা, হাসু ও সাকিবুল—প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। এর ফলে এলাকার তরুণ সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে।

বিজ্ঞাপন

বক্তারা আরও দাবি করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে মাদকের বিস্তার ঘটছে। তারা এ অবস্থার অবসানে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD