Logo

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৩০ এপ্রিল, ২০২৬, ১৬:০৬
মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি কারাগারের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের আবাসন, হাসপাতাল, রান্নাঘর, প্রশিক্ষণকেন্দ্রসহ প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। বন্দিদের জন্য স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বিষয়েও তিনি খোঁজ নেন।

এ সময় কারাগারে চলমান পুনর্বাসনমূলক কার্যক্রম যেমন দর্জির কাজ, কাঠের কাজ, কারুপণ্য তৈরি, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাগান, খাদ্য সংরক্ষণাগার ও রান্নাঘরের পরিচ্ছন্নতাও পর্যবেক্ষণ করেন তিনি।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরবর্তীতে একই স্থানে কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দিদের কল্যাণ, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা এবং কারাগারের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বোর্ডের সদস্যরা কারাগারের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভা ও পরিদর্শন কার্যক্রমে কারা সুপারসহ কারা পরিদর্শক বোর্ডের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD